মানবতাবিরোধী ট্রাইবুনাল-২এর ২ আসামী জামালপুরে আটক

আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনাল-২এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। গত ২ মার্চ সোমবার সন্ধ্যায় জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট শামছুল আলমকে শহরের নয়াপাড়া এলাকা থেকে এবং  সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম ইউসুফ আলীকে ফুলবাড়ী বাসা থেকে আটক করে। জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনাল-২ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৮ আসামীর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া বাকী আসামীরা পলাতক রয়েছে। তিনি জানান, জামালপুরে আল বদর,আল সামস বাহিনী গঠনের উদ্যেগসহ মানবতাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পারোয়ানা জারি করেছেন আর্ন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল-২ এর মহামান্য বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের একটি বেঞ্চ।