তিকরিতের কয়েকটি শহর পুনরুদ্ধার ইরাকি বাহিনীর


ইসলামিক স্টেটের কাছ থেকে তিকরিতের কয়েকটি শহর পুনরুদ্ধার করেছে ইরাকের সরকারী বাহিনী। খবর বিবিসির।
ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক ষ্টেটের কাছ থেকে তিকরিতের দুটি জেলা আল-তিন এবং আল-আবেইদ এর নিয়ন্ত্রণ নিয়েছে সরকারী বাহিনী।
অভিযানে ইরানের রেভ্যুলশনারি গার্ড কয়েকটি মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দিলেও, যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিমান হামলায় ইরানি বাহিনী অংশ নিচ্ছে না।
বলা হচ্ছে, এটি ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সরকারী বাহিনীর অন্যতম বড় বিজয়।
এর আগে, তিকরিতের দক্ষিণের জেলা আল-দোর, আল-আলমেও ব্যাপক লড়াই এর খবর পাওয়া যায়।
চব্বিশ ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তিকরিত পুনরুদ্ধারে হামলার ঘোষণা দেন।
তবে, তিনি এই অভিযানে বেসামরিক নাগরিকদের রক্ষায় যৌথ বাহিনীর প্রতি অনুরোধ জানান।
গত জুনে রাজধানী বাগদাদের উত্তরে গুরুত্বপূর্ণ শহর তিকরিতের নিয়ন্ত্রণ নেয় আইএস।
তিকরিত শহর পুনরুদ্ধারের এই লড়াই এ দেশটির সেনাবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী অংশ নেয়, যাদের মধ্যে প্রায় দুই হাজার সুন্নি স্বেচ্ছাসেবকসহ ৩০ হাজার সেনাসদস্য, শিয়া এবং কুর্দি মিলিশিয়ারা রয়েছে।
অভিযানে ইরানের রেভ্যুলশনারি গার্ড কয়েকটি মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দিচ্ছে। তবে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিমান হামলায় ইরানি বাহিনী অংশ নিচ্ছে না।