প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু শ্রেণিকক্ষে ঢুকেই আঁতকে ওঠে তারা। কেননা সেখানে ঝুলছিল তাদের প্রিয় শিক্ষিকার লাশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। খবর: এএফপির।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্লাসেনটিয়ার এল ডোরাডো হাই স্কুলে জিলিয়ান জ্যাকোবসন (৩১) নামের ঐ শিক্ষিকা আত্মহত্যা করেন।
প্লাসেটিয়া পুলিশের মুখপাত্র এরিক পয়েন্ট জানিয়েছেন, পুলিশকে খবর দেয়ার আগেই শিক্ষক ও শিক্ষার্থীরা লাশ নামিয়ে ফেলেছেন।
তিনি জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এতে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
তিনি জানান, খোঁজ নিয়ে জানা গেছে, জিলিয়ান শিক্ষার্থীদের কাছে ও অনুষদে জনপ্রিয় ছিলেন। এই ঘটনায় সবাই আঘাত পেয়েছে। আত্মহত্যা করার পেছনে কি কারণ থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে।