কক্সবাজার টেকনাফে নাফনদীর তীরে পৃথক অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সিরাজুল ইসলাম (২৮) নামে মিয়ানমারের এক নাগরিকরক আটক করা হয়। মঙ্গলবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া ও চৌধুরী পাড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক সিরাজুল ইসলাম মিয়ানমারের মংডু সুদা পাড়া এলাকার মৃত হোসন আহমদের ছেলে।
বিজিবি সুত্রে জানা গেছে, ৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে আটায় টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়াস্থল নাফনদী দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দশ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমার মংডু সুদা পাড়া এলাকার মৃত হোসন আহমদের ছেলে সিরাজুল ইসলামকে আটক করে। একই সময় পৌরসভার চৌধূরার পাড়ারস্থল নাফনদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে না পারলেও একটি কাঠের নৌকা জব্দ করেছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে থানায় সোর্পদ করে মাদক ও বৈদশিক আইনে মামলা রুজু করা হবে এবং উদ্ধারকৃত ৯০ হাজার পিস ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।