বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা জলে সহিংসতা আরো বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সোমবার সংস্থাটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সংকট চলছে। সহিংসতায় দেশটির স্থিতিশীলতা হুমকির মুখে। জানুয়ারির শুরুর দিকে দেশব্যাপী সরকারবিরোধী সহিংস আন্দোলন ও অবরোধে শতাধিক মানুষ নিহত ও কয়েকশো আহত হয়েছেন। আদালতে হারি না থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশে সহিংসতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংস্থাটি বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতকে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তুলনা করেছেন। সুশীল সমাজ সংকট নিরসনে দাবি জানিয়ে আসছে। অর্থনীতির ওপর এই সংকটের নেতিবাচক প্রভাবের সমালোচনা করেছেন। আওয়ামী লীগ-বিএনপির সংলাপের জন্য খ্যাতিমান আইনজীবী, সাবেক সরকারি কর্মকর্তা ও অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে।
সংস্থাটি বলছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতিসংঘের মহাসচিব বান কি মুন গঠনমূলক সংলাপের জন্য শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।