যাত্রী নামিয়ে বাস চালকের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন

 
নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার চারারগোপ এলাকায় মঙ্গলবার রাতে বাস থেকে যাত্রী নামিয়ে পেট্রোল ছিটিয়ে চালকের গায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বাসটির চালক জাহাঙ্গীর আলম (৩৫) কে উদ্ধার করে শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
হামলার শিকার নারায়ণগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী আলট্রা মডার্ন বাসটির যাত্রী ফারুক জানান, চাঁপাইনবাবগঞ্জগামী বাসটি কালীরবাজার এলাকায় পৌঁছানো মাত্র ৬-৭ জন দুর্বৃত্ত বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। পরে বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে চালকের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের কয়েকটি স্থান দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্টা হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক শাহজালাল। এছাড়াও র‍্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।