মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রাম থেকে থানা পুলিশ মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে। আটক জেএমবি সদস্যের নাম আব্দুস সামাদ দর্জি। বাবার নাম রাজমাহমুদ। পুলিশ জানায় জেএমবি প্রধান বাংলা ভাই গ্রেফতার হবার পর ২০০৩ সালে দর্জি আব্দুস সামাদ র্যাবের হাতে আটক হয়। তখন জঙ্গি সংশ্লিষ্টতার দায়ে তার তিন বছরের জেল হয়। পরে সে সাজা খেটে বের হয়ে আসে। মঙ্গলবার রাত ৮টার দিকে মুক্তাগাছা থানার পুলিশ বিন্নাকুড়ি গ্রাম থেকে তাকে আটক করে। আটক আব্দুস সামাদ দর্জির পরিবারের দাবী সে এখন কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত নন এবং প্রকাশ্য এলাকায় থেকে স্বাভাবিক জীবন যাপন করেন।