মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নেতানিয়াহু তার বক্তব্যে তেহরানের সঙ্গে সমঝোতার জন্য বাস্তবসম্মত কোন বিকল্প প্রস্তাব রাখেননি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেয়া ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এই কথা বলেন। খবর: এএফপির।
নেতানিয়াহু তার ই বক্তব্যে ওবামার ইরান নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে চুক্তি হতে যাচ্ছে তা তেহরানের পরমাণু বোমা বানানোর পথকে রুদ্ধ করার পরিবর্তে প্রশস্ত করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন না। কারণ নেতানিয়াহু মার্চে অনুষ্ঠেয় তার দেশের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুরু থেকেই নেতানিয়াহুর সফরটি বিতর্কিত ছিল। কারণ হোয়াইট হাউসকে না জানিয়েই হাউজ স্পীকার ও রিপাবলিকান জন বোয়েনার তাকে আমন্ত্রণ জানায়।