রাজশাহীতে ১৫টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র্যাব। বুধবার ভোর ৫টার দিকে নগরীর খড়খড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
রাজশাহী র্যাবের মিডিয়া অফিসার ড. মীর্জা গোলাম সারোয়ার জানান, অবরোধ-হরতাল সমর্থকদের নাশকতার চেষ্টার খবর পেয়ে র্যাবের একটি একটি দল খড়খড়ি বাইপাস এলাকায় যায়। এসময় নাশকতার পরিকল্পনায় জড়িতরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ওই ব্যাগ জব্দ করে, ১৫টি তাজা হাতবোমা জব্দ ও নিষ্ক্রিয় করে। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।