আইসিসিতে কোহলির বিরুদ্ধে সাংবাদিকের অভিযোগ

 
ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির দ্বারা অপমানিত হওয়ার পর তার বিরুদ্ধে আইসিসিতে লিখিত অভিযোগ করেছেন দেশটির প্রভাবশালী মিডিয়ার এক সাংবাদিক। তবে ভারতীয় অফিসিয়ালস অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে এবং সমস্যা মিটেও গেছে।
 
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বান্ধবী আনুশকা শর্মাকে নিয়ে উল্টো-পাল্টা লেখার অভিযোগে হিন্দুস্তান টাইমসের এক সাংবাদিককে অপমান করেছেন কোহলি। পরে তিনি বুঝতে পারেন, ওই সাংবাদিককে অন্য এক সাংবাদিক মনে করে কথা শুনিয়েছেন তিনি। গত মঙ্গলবার পার্থে ভারত দলের অনুশীলনের সময় এ ঘটনা ঘটার পর অন্য এক সাংবাদিকের মাধ্যমে ক্ষমাও চান কোহলি।
 
তবে কোহলিকে ক্ষমা করতে পারেননি ঐ সাংবাদিক সিধু। বলেছেন, যাও এবং তাকে (কোহলি) বল যে, সে একজন আন্তর্জাতিক খেলোয়াড়। আচরণ শিখতে হবে তাকে। সে কিভাবে কাউকে অপমান করে এবং ভয় দেখায়? কোহলি সরাসরি আমার কাছে ক্ষমাও চায়নি।