নিজ দল আম আদমি পার্টির (এএপি) আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি দেশটির সরকারি দল বিজেপি ও কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী দলগুলোকে লজ্জায় ডুবিতে বিরাট জয় নিয়ে দিল্লি বিধানসভার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। কিন্তু ঐ মিডিয়ার খবরে জানা গেছে, জয়ের এক মাস না পেরোতেই গৃহবিবাদ শুরু হয়েছে দলটিতে। দলের দুই প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছে।