কক্সবাজার জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদারকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল আটটায় শহরের রুমালিয়ারছড়া এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
তবে তাকে দলীয়ভাবে গত বছর বহিস্কার করা হয়েছে বলে জানান জেলা ওলামালীগের নেতারা। আটক ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াবাজার এলাকার মীর আহমদ সিকদারের ছেলে।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আজিম জানান, বুধবার সকাল ৮টায় ক্রেতা সেজে কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে চারশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক বদিউল আলমসহ অপর ৪ জনকে আসামি করে মাদক আইনে দু’টি মামলা হয়েছে বলে তিনি জানান।