চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সবুজ (২১) নামের একজন কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ ধুনটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে আটক ২
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার বলেন, ‘কারাগারে অবস্থানকালে কয়েদি মো. সবুজ হৃদরোগে আক্রান্ত হলে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। মো. সবুজ নগরের ইপিজেড থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।’
ইত্তেফাক/নূহু