জয়ের পথে বাংলাদেশ

 
দলকে জয় থেকে ৭২ রান দূরে রেখে সাজঘরের পথ ধরেছেন মুশফিকুর রহিম। দলীয় ২৪৭ রানের মাথায়  ইভানসের বলে ম্যাকলিওডের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আউট হওয়ার আগে ৪২ বলে ৬০ রান সংগ্রহ করেছেন দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সাকিব আল হাসানের সঙ্গে যোগ দিয়েছেন সাব্বির রহমান। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৫২/৪।
 
এর আগে টস হেরে ব্যাট করে কাইল কোয়েটজারের নান্দনিক এক শতকের সুবাদে বাংলাদেশকে ৩১৯ রানের বড় টার্গেট দিতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড। ১৩৪ বল মোকাবেলা করে ১৫৬ রান করেছেন কোয়েটজার। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ তিনটি উইকেট পেয়েছেন।
 
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের নেলসনে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সিদ্ধান্ত মোতাবেক শুরুতেই দলকে সাফল্যও এনে দেন তিনি। তার বলে মাহমুদুল্লার হাতে ক্যাচ দেন ম্যাকলিওড। দলের পক্ষে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ওয়ান ডাউনে ব্যাট করতে আসা গার্ডিনার।  কোয়েটজার ও ম্যাচনের ৭৮ রানের জুটি ভেঙে দলকে দারুণ একটি ব্রেকথ্রো এনে দেন সাব্বির রহমান। ম্যাট ম্যাচনকে কট এন্ড বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি। এরপর মমসেনকে সঙ্গে করে ১৪১ রানের আরো একটি বড় জুটি গড়ে তোলেন কোয়েটজার। আর এতে করেই বড় সংগ্রহের পথ সুগম হয় স্কটিশদের সামনে।