বিয়ের ২০ দিন পর ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে লাকসামে হানিফ মিয়া (২৬) নামে সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাকসাম-চট্টগ্রাম রেললাইনের উত্তর লাকসাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হানিফ মিয়া লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকার আবুল কাশেমের ছেলে। গত ২০ দিন আগে তার বিয়ে হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন চট্টগ্রাম থেকে লাকসাম অভিমুখী কর্ণফুলী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে উত্তর লাকসাম আউট সিগন্যালের কাছে পৌঁছলে ওই যুবক রেললাইনে শুয়ে পড়ে। এসময় ট্রেনে কাটা পড়ে তার দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি এসআই আকতারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরো পড়ুন: যেভাবে ভারতের পাইলটকে আটকে চমকে দিল পাকিস্তান

ইত্তেফাক/জেডএইচ