কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে বুধবার ৫ দিনব্যাপী লালন স্মরণোৎসব, সঙ্গীতানুষ্ঠান ও লালন মেলা শুরু হয়েছে।
রাত সাড়ে আটটায় আখড়াবাড়ীর মূল মঞ্চে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর বিজিবি’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো: শহীদুল ইসলাম। লালন একাডেমির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এছাড়াও এতে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক। মূখ্য আলোচক লালন গবেষক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস ও লালন মাজারের প্রধান খাদেম মহম্মদ আলী।
আলোচনা শেষে মূল মঞ্চে লালন একাডেমির শিল্পীদের দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় লালন সঙ্গীতানুষ্ঠানের। রাতভর চলবে এই সঙ্গীতানুষ্ঠান। আগামী ৮ মার্চে লালন স্মরণোৎসব শেষ হবে।