ট্যাবলেটসহ ভারতীয় মালামাল উদ্ধার

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের রেউইবাজার থেকে এক হাজার পিচ এ্যানাগ্রাহ ট্যাবলেটসহ ভারতীয় মালামাল উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার  তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে ।
সদর উপজেলার তলুই গাছা ক্যাম্পের কোম্পানী কমন্ডার আব্দুর বর জানান, একদল চোরাকারবারী তলুইগাছা সীমান্তের রেউইবাজার এলাকা দিয়ে ভারতীয় চোরাই মালামাল নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে বিজিবি সেখানে অভিযান চালায়। চোরাকারবারীরা এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি  ঘটনাস্থল থেকে এক হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট, দুইশো কেজি জিরা  ও ১০ বোতল কীটনাশক উদ্ধার করে ।