আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা তুলে নেয়ার বিরুদ্ধে আপিল

 
 
 
 
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজের বিরুদ্ধে করা একটি বিতর্কিত মামলা তুলে নেয়ার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন একজন আইনজীবী। বুয়েনস আয়ার্সে ইহুদিদের একটি স্থাপনায় বোমা হামলার ঘটনায় একজন ইরানি কর্মকর্তার জড়িত থাকার কথা গোপন রাখার অভিযোগ উঠেছিল ফার্নান্দেজের বিরুদ্ধে। তবে ফার্নান্দেজ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। খবর বিবিসির।
গত সপ্তাহে আলবার্তো নিসমানের ৩৫০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট পাঠ করার পর বিচারক দানিয়েল রাফেকাস প্রেসিডেন্ট ফার্নান্দেজের বিরুদ্ধে করা মামলা তুলে নেন।  প্রেসিডেন্ট ফার্নান্দেজ ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কয়েক ঘণ্টা আগে গুলিতে নিহত হন নিসমান। তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়।