মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

 
সেনা বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা ও ঢাকা মহানগরের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। ডিএমপি গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম রাষ্ট্রদ্রোহ মামলার কথা নিশ্চিত করেছেন। খোকার সঙ্গে কথোপকথন ফাঁস হওয়ার পর মান্নাকে গ্রেফতার করা হয়। গুলশান থানায় দায়ের করা সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে উসকানি দেয়ার মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়।