চট্টগ্রাম হাসপাতালে আরো একজন দগ্ধ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রণজিত নাথ (৩৭) নামে ওই অটোরিকশাযাত্রী মারা যান।
হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. স্বরূপ চক্রবর্তী বলেন, বুধবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসা এলাকায় অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন তিনি। গতকাল তাকে চট্টগ্রাম হসপাতালে ভর্তি করা হয়। সকালে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
এই নিয়ে গত দুই মাসের অবরোধ-হরতালে শতাধিক লোকের প্রাণহানী ঘটল, যাদের অধিকাংশই পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন।