কূটনীতিকের কাছে ২৭ কেজি স্বর্ণ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরীয় দূতাবাসের এক কর্মকর্তার কাছ থেকে ২৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা আসেন উত্তর কোরিয়ার এই কূটনীতিক। তার লাগেজে ১৭০টির বেশি সোনার বার পাওয়া গেছে। এসব বারের ওজন ২৭ কেজির বেশি।
বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সন ইয়াং নামের লাগেজে এসব স্বর্ণ পাওয়া গেছে।