জয়পুরহাটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাট জামালগঞ্জ স্টেশনের মাঝে সাহাপুর রেল গেট এলাকায় প্রায় ৩৫ফিট রেল লাইনের প্যান্ডেল ক্লিপ ও ফিস প্লেট খুলে ফেলার প্রায় তিন ঘন্টা পর মেরামত হলে জয়পুরহাটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় অল্পের জন্য রক্ষা পায় ঢাকাগামী আন্তনগর ট্রেন নীল সাগর এক্সপ্রেস।
জয়পুরহাট রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাত দুইটার দিকে জয়পুরহাট-জামালগঞ্জের ৩১১ কিলোমিটারের ৪/৫ খাম্বার কাছে ৪০/৫০ জনের একদল দুর্বৃত্ত রেললাইনে পাহারারত আনসার সদ্যদের  অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩৫ ফুট রেল লাইনের ৩৮টি প্যান্ডেল ক্লিপ ও ফিসপ্লেট খুলে ফেলে। এ খবরে হিলি থেকে রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজন এসে ভোর পৌনে পাঁচটার দিকে মেরামত সম্পন্ন করে। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।