নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছুন্দরী শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই ঘাতক ছোট ভাই সাফায়েত মিয়া (২৪) পলাতক রয়েছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, পেছুন্দরী গ্রামের সোহাগ মিয়ার শালিকার বিয়ের ঘটনা নিয়ে তারই ছোট ভাই সাফায়েত মিয়ার সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে শুক্রবার সকালে বড় ভাই সোহাগ মিয়াকে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই সাফায়েত মিয়া জবাই করে খুন পালিয়ে যায়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।