বঙ্গবন্ধুর উত্তাল ভাষণের সেই ঐতিহাসিক ৭ মার্চের অনুপ্রেরণায় তরুণদের উজ্জ্বীবিত করতে আগামীকাল রবিবার রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টের আয়োজন করা হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন’র তত্ত্বাবধানে ‘ইয়াং বাংলা’ এ কনসার্টের আয়োজন করেছে।
এ কনসার্টে ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘ইয়াং বাংলা’ নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর গানগুলো পরিবেশন করবে।
এছাড়া কনসার্টে গান পরিবেশন করবে ওয়ারফেইজ, আর্টসেল, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য।
http://joybanglaconcert.youngbangla.org ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ৩০ হাজার তরুণ বিনামূল্যে কনসার্টটি উপভোগ করবেন। দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন চলবে।