পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুইটি পিস্তল উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার ভজনপুর ডাংগাপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় পিস্তল দুইটি জব্দ করে তেঁতুলিয়া পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাংগাপাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম মাঠে কাজ করতে গেলে সেখানকার একটি বাঁশ বাগানে পিস্তল দুইটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ পিস্তল দুইটি জব্দ করে।
মঙ্গলবার গভীর রাতে একই এলাকা থেকে র্যাব-১৩ এর একটি দল ২টি মেগজিন ও ৮ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করে।
তেঁতুলিয়া থানার ওসি (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, ৭.৬৫ ইউএস মডেলের উদ্ধারকৃত বিদেশি পিস্তল দুইটি ব্যবহার উপযোগী। কে বা কারা সেগুলি ফেলে রেখে গেছে। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।