১৫ মাস বয়সে পিয়ানো বাদক

১৫ মাস বয়সেই পিয়ানো বাজানোয় নিজেদের দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছে অস্ট্রিয়ার এক শিশু। ইউটিউবে তার পিয়ানো বাজানোর দৃশ্য আলোড়ন সৃষ্টি করেছে।

১৫ মাসে একটি শিশু হাঁটি হাঁটি পা পা করে বড় হয়। অভিভাবকের স্নেহেই বেড়ে ওঠেন। আর কর্মে নিযুক্ত হওয়া তো বহু দূরের পথ। কিন্তু সেই বয়সেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন অস্ট্রিয়ার ফ্রেয়া নামের শিশু! বয়স্ক যারা তার পিয়ানো বাজানোটা দেখেছেন তারা সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। পিয়ানো বাদকরা পিয়ানো   বাজানোয় এই শিশুটির উজ্জ্বল ভবিষ্যত্ আছে বলেও ধারণা পোষণ করছেন। তার পিয়ানো বাজানোটা দেখলে যে কারোই মনে হবে যে, বয়সের সঙ্গে সেটা কোনভাবেই খাপ খায় না। দেশটিতে ইতোমধ্যেই পাঁচ বছর বয়সেই একজন সুরকারের আবির্ভাব হয়েছে। -মিরর নিউজ