২৯ রানে পাকিস্তানের জয়


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯ রানে জয় পেয়েছে পাকিস্তান। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নির্ধারিত ২৩২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় প্রটিয়ারা। ২০২ রান তুলতে ৩৩.৩ ওভারেই সবকটি উইকেট হারায় তারা।
শনিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের ফলে শেষ আটে ওঠার পথে এগিয়ে গেল পাকিস্তান।

দলীয় শুণ্য রানেই আউট হয়ে যান কুইন্টন ডি কক। এরপর দলীয় ৬৭ রানের মাথায় রাহাত আলীর বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডু প্লেসিস (২৭)। আমলাও ফিরে যান (৩৮) দলীয় ৬৭ রানে। ৭৪ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে ফাইন লেগে সোহেল খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিলে রুশো (৬)। দলীয় ৭৭ রানে রাহাত আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডেভিড মিলার (০)। জেপি ডুমিনি ব্যক্তিগত ১২ ও ডেল স্টেইন ১৬ রান করে সাজঘরে ফেরেন।

এর আগে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। টসে হেরে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ৪৬.৪ ওভারই সবকটি উইকেট হারায় পাকরা।
তবে বৃষ্টির কারণে খেলা ৩ ওভার কমিয়ে দেয়া হয়।
দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ব্যক্তিতগ ১৮ রান করে কাইল এ্যাবটের বলে ডেল স্টেইন হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ব্যক্তিগত ৪৯ রানে রানআউট হন। অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ৩৭ রান করে এবি ডি ভিলিয়ার্সের শিকার হন। এরপর দলীয় ১৫৬ রানের মাথায় কাইল এ্যাবটের দ্বিতীয় শিকার হন শোয়েব মাকসুদ। ব্যক্তিগত ৮ রান করে প্যভিলনে ফেরেন তিনি। দলীয় ১৭৫ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে আউট হন উমর আকমল। ২২ রানে ডেল স্টেইনের বলে ক্যাচ দিয়ে আউট হন শহিদ আফ্রিদি।  পরের ওভারের প্রথম বলে ইমরান তাহির এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়াহাব রিয়াজকে (০)।  ডে স্টেইনের বলে মারতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে মর্নে মরকেলের হাতে ধরা পড়েন মিসবাহ (৫৬)। স্টেইনের বলে লং অফে ইমরান তাহিরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন রাহাত আলী (১)। সব শেষে মরকেলের শিকার হন সোহেল খান।