নিজের বেতন কমালেন পুতিন

 
দেশের চরম অর্থনৈতিক সংকটের মুখে নিজের বেতন ১০ শতাংশ কমিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তার এই ঘোষণার ফলে প্রতি বছর পুতিন নয় লাখ রুবল (১৪ হাজার ডলার) কম পাবেন।
অবশ্য তবে পুতিনের এই ঘোষণা তার সাথে সাথে তার মন্ত্রিসভার অন্য সদস্যদেরও মোট বেতনের ১০ শতাংশ কমেছে।
বিশ্বজুড়ে তেলের দাম কমে যাওয়ায় এবং ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর পশ্চিমা অর্থনৈতিক অবরোধের কারণে রাশিয়ার অর্থনীতি তীব্র সংকটের মুখে পড়েছে।
গত ছয় মাসে ডলারের বিপরীতে রুবলের (রুশ মুদ্রা) মূল্যমান ৪০ শতাংশ কমে গেছে। চলতি বছর দেশটির জিডিপি ৫ শতাংশ কমে গেছে, মুদ্রাস্ফীতি মারাত্মক হারে বেড়েছে এবং জীবনমান কমে গেছে।

২০১৩ সালে পুতিনের আয় ছিল ৩.৬ মিলিয়ন রুবল (৫৬, ৮০০ ডলার)। তবে নতুন সরকারি নথিপত্রের মধ্যে জানা গেছে, ২০১৪ সালের এপ্রিলে তার প্রেসিডেন্টসিয়াল বেতন দ্বিগুণ করা হয়েছিল। এর ফলে বছরে তার আয় হয়েছে নয় মিলিয়ন রুবল (১,৫০০০০ ডলার)। সূত্র: সিএনএন।