সুইফটের পাশে গাগা

 
টেইলর সুইফট ও লেডি গাগার বন্ধুত্বের কথা কারো অজানা নয়। সুযোগ পেলেই তারা একে অন্যের প্রশংসায় মেতে ওঠেন। সম্প্রতি সুইফট জানিয়েছেন, আগামী ৫ বছর প্রেম করা হচ্ছে না তার। বন্ধুর বেদনায় সমব্যাথি গাগা তাই সুইফটের পাশে এসে দাঁড়ালেন।
কিছুদিন আগে ২৫ বছর বয়সী টেইলর সুইফট এক সাক্ষাত্কারে জানান, বয়সের সংখ্যা ৩০ বছরে পড়ার আগে প্রেম করার কোনো ইচ্ছা তার নেই। সুইফট দাবি করেন, ছেলেরা তার তারকা খ্যাতির জন্য তার সাথে প্রেমের চেষ্টা করে। কেউ তাকে মন থেকে ভালোবাসে না।
বন্ধুর এমন মন্তব্য আহত করেছে গাগাকে। তিনি বলেন, ‘চিন্তা করো না বন্ধু, খুব শিগগিরই তুমি তোমার রাজপুত্রের দেখা পেয়ে যাবে। সে তোমাকে অনেক ভালোবাসবে। তুমি খুবই মিষ্টি একটা মেয়ে। জীবনটা অনেক সুন্দর।