অস্কার বিজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট এবং তার স্বামী একটি মেয়ে শিশুকে দত্তক নিয়েছেন। ব্লানচেটের মুখপাত্র এই তথ্য নিশ্চি করেছেন।
শনিবার ফেয়ারফক্সকে তিনি জানিয়েছেন, এই অস্ট্রেলিয়ান জুটি একটি মেয়ে শিশু সন্তান নিয়েছেন। শিশুটির নাম এডিথ ভিভিয়ান প্যাট্রিসিয়া।
এর আগে সম্প্রতি অস্ট্রেলিয়ান ওমেন’স উইকলিকে ব্লানচেটের প্রতিনিধি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সিডনি এয়ারপোর্টে একটি বিমানে ঐ শিশু কোলে ব্লানচেটকে দেখা যায়।
ব্লানচেট ও অ্যান্ড্রু আপটনের ড্যাশিল (১৩), রোমান (১০) ও ইগনাটিউস (৬) নামের তিনটি ছেলে সন্তান রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।