তুরস্কে গুলিতে তাজিকিস্তানের বিরোধী নেতা নিহত

 
তুরস্কের ইস্তাম্বুলে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে তাজিকিস্তানের একজন বিরোধীদলীয় নেতা নিহত হয়েছেন। তাজিকিস্তানের বিরোধীদলীয় সূত্রগুলো বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে উমারালি তুভাতোভ নামের এই নির্বাসিত নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। তিনি তাজিকিস্তানের সরকারবিরোধী ‘গ্রুপ ২৪’ আন্দোলনের নেতা ছিলেন। গত অক্টোবরে এই দলটিকে নিষিদ্ধ করেছিল দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমন।
তাজিকিস্তানে কুভাতোভ’র বিরুদ্ধে অনেকগুলো অপরাধের অভিযোগ আনা এনে তাকে ফেরত পাঠানোর দাবি জানালেও তুরস্ক তা প্রত্যাখ্যান করে।
গত ডিসেম্বরে ভিসা জালিয়াতিতে তুর্কি কর্তৃপক্ষ কুভাতোভকে গ্রেফতার করেছিল। তবে কিছুদিন পরেই তিনি মুক্তি পান।
ক্ষমতা দখলের চেষ্টা ও প্রেসিডেন্টের সম্মানহানির দায়ে তাজিকিস্তানের একটি আদালত গ্রুপ ২৪’র আরেক নেতাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়ার দুইদিন পর এই ঘটনা ঘটল।