কিং ফয়সাল আন্তর্জাতিক’ পুরস্কার পেলেন জাকির নায়েক

 
 
ভারতীয় ইসলামি চিন্তাবিদ জাকির নায়েক ‘কিং ফয়সাল আন্তর্জাতিক’ পুরস্কার পেয়েছেন। পিস টেলিভিশনের মাধ্যমে ইসলামের প্রসারে ভূমিকা রাখায় তাকে এই পুরস্কার দেয়া হয়। 
 
রবিবার রিয়াদের একটি বিলাসবহুল হোটেলে তার হাতে এ পুরস্কার তুলে দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল সউদ। খবর ডন’র।
 
ভারতের ইসলামীক রিসার্স ফাউন্ডেশনের সভাপতি জাকির নায়েক ২০০৮ সালে পিস টিভিতে বলেছিলেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলা তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তথা অভ্যন্তরীণ কারসাজি বলে উল্লেখ করেছিলেন। এবছর জাকির নায়েক ছাড়াও আরো চারজনকে পুরস্কার দেয়া হয়। তবে তিনি অ-আরবদের মধ্যে প্রথম। কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের আর্থিক মূল্য দুই লাখ মার্কিন ডলার। 
 
১৯৭৫ সালে বাদশাহ ফয়সাল মারা যাওয়ার এক বছর পর তার সন্তানরা দেশটির অন্যতম সম্মানজনক এই পুরস্কারের প্রবর্তন করেন।