বিয়ের প্রস্তুতিতে ক্যাটরিনা!

 
যতই দিন যাচ্ছে ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের বিয়ের গুঞ্জণ ততটাই বেড়ে চলছে। নতুন করে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রণবীরকে বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা। কেননা, তিনি নাকি তিনটি ছবির চুক্তি বাতিল করেছেন। প্রডাকশন হাউজ শুটিংয়ের জন্য লম্বা সময় চাইলেও তিনি তা ফিরিয়ে দিচ্ছেন। 
একটি সূত্র জানিয়েছে, রণবীরকে খুব শীঘ্র বিয়ে করার জন্যই ক্যাটরিনা চুক্তিবাবদ নেয়া অর্থ ফিরিয়ে দিচ্ছেন। একই কারণেই তিনি নতুন কোনো প্রজেক্টে লম্বা সময় দিতে চাচ্ছেন না।
তাহলে কি সত্যিই ক্যাট-রণবীরের বিযের গুঞ্জণ সত্যি হতে যাচ্ছে? অবশ্য ক্যাটরিনা এখন পর্যন্ত এ বিষিয়ে মুখ খোলেননি। যদিও সম্প্রতি রণবীর শীঘ্রই বিয়ের বিষয়টি নাকোচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আমার বর্তমান জীবন নিয়ে খুশি। বিয়ে নিয়ে আমি এখনো সিদ্ধান্ত নিইনি। আমি মনে করি বিয়ে হলো প্রাকৃতিম নিয়ম। আমি সেই ধরণের মানুষ নই যে বলব, আমার বয়স এখন ৩২, এখনই বিয়ে করতে হবে অথবা সময় চলে যাচ্ছে।’
বর্তমানে তিনটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ। রণবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জাসুস’, সাইফ আলী খানের সঙ্গে ‘ফ্যান্টম’ ও আদিত্য রয় কাপুরের সঙ্গে ‘ফিতুর’ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া।