মেহরীনের জন্য গান লিখলেন আইয়ুব বাচ্চু

 
রকলিজেন্ড আইয়ুব বাচ্চু প্রথমবারের মতো গান লিখলেন পপতারকা মেহরীনের জন্য। এদেশে ভিন্ন গায়কী আর পারফর্মেন্সে হাজার কণ্ঠ থেকেও আলাদা স্বতন্ত্র জনপ্রিয়তায় আছেন প্রখ্যাত পপতারকা মেহরীন।
মেহরীন বরাবরই নিজের কাজেই বারবার ভাঙেন নিজেকে।
এবারে আইয়ুব বাচ্চু নারী দিবসের জন্য বিশেষ গান লিখলেন মেহরীনের জন্য। ‘আমি নারী, আমিই পারি’ শিরোনামের এই গানটি  সম্প্রতি এবি কিচেনে রেকর্ড করা হয়। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন মনজু আহমেদ। গান প্রসঙ্গে মেহরীন বলেন, ‘বাচ্চু ভাইয়ের নিজের লেখা, সুর ও সঙ্গীতে গানটির অবশ্যই বিশেষত্ব থাকবে। শ্রোতা-দর্শকরাই তা বুঝতে পারবেন আশা করছি।’