রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে মান্না

 
রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রিমান্ড দিয়েছে আদলত। শনিবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই আদেশ দেন।
এর আগে গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মান্নাকে ১০ দিনের থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহমেদ। শুনানিশেষে আদালত আবেদন মঞ্জুর করে।
২৫ ফেব্রুয়ারি সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে একটি মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।