প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তির দোসররা আবারো বাংলাদেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী হিসাবে উল্লেখ করে বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না, উনি চাপিয়ে দিচ্ছেন। তিনি মানুষ খুনের হুকুমের আসামি। খুনের শাস্তি তাকে পেতে হবে। যারা হত্যা করবে তাদের শাস্তি হবেই।