প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেইসবুকে শেয়ার করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
নেত্রকোনার বারহাট্টায় আতিক হাসান (২৩) নামের ওই যুবককে শুক্রবার মধ্যরাতে কাহনিয়া গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয়।
আতিক ওই গ্রামের নবাব আলীর ছেলে। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য কি না তা জানাতে পারেনি পুলিশ।
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে শেয়ার করায় আতিকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।