সুনামগঞ্জে দুইটি রিভলভারসহ যুবক আটক

সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার আমবাড়িবাজার থেকে দুইটি রিভলভার ও একটি গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর থানার রঙ্গারচর গ্রামের আব্দুল হামিদের ছেলে তাজুল ইসলামকে রিভলভারসহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এ অভিযান চালায়। 
র‌্যাব জানায়, বিক্রির উদ্দেশ্যে রিভলভার দু’টি আনা হয়েছে। আটক যুবক অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত। 
র‌্যাব-৯ এর এএসপি মো. জালাল উদ্দীন আহম্মদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন,  আটক যুবকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।