খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়ার সাথে সমঝোতা হলে তা হবে মানুষ পোড়ানোর লাইসেন্স দেয়া। শুধু তাই নয় এটা হবে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত করার সামিল।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক ৭ মার্চ  উপলক্ষে ‘অহিংস অসহযোগ আন্দোলনের স্বরূপ ও চলমান জঙ্গিবাদী সন্ত্রাসের রাজনৈতিক মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ।
৭ মার্চ এবং বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের ‘বাংলাদেশের রাজাকার’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন,  জেনারেল জিয়া ৭ মার্চ এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করেছিল। তারই ধারাবাহিকতায় বিএনপি নেত্রী খালেদা জিয়াও অস্বীকার করছেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবিব প্রমুখ।