বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ৩নং নওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান মধ্য দিয়ে শেষ হয় নির্বাচন।
নির্বাচনে চূড়ান্ত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থক মো. জাহিদুল হাসান টিপু আনারস প্রতীকে পাঁচ হাজার তিনশ ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যা পেয়েছেন পাঁচ হাজার ২২ ভোট ।
বিএনপি সমর্থক অপর প্রার্থী মো. জাহাঙ্গীর পেয়েছেন এক হাজার তিনশ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা মোট ৯টি ভোট কেন্দ্রে ৪৫টি বুথের মাধ্যমে ৯ জন প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ করেন। সকাল হতে মহিলা ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়।
আরো পড়ুন: যেভাবে ভারতের পাইলটকে আটকে চমকে দিল পাকিস্তান
ভোটের এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলাম।
ইত্তেফাক/অনি