আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদল নেত্রী বেগম রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে নারী সংগঠনগুলোর কর্মসূচির মধ্যে রয়েছে- ‘নাগরিক উদ্যোগ’ এর পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় মানববন্ধন ও সমাবেশ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা মানববন্ধন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে খিলাগাঁও থানার ১ নং ওয়ার্ড জোড়পুকুর মাঠে সকাল সাড়ে নয় টায় সমাবেশ, শোভাযাত্রা ও মেলা, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সকাল ১০ টায় মানববন্ধন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে সকাল সাড়ে নয় টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক সমাবেশ ও আলোচনা সভা, জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের পক্ষ থেকে দিনের প্রথম প্রহরে ‘আঁধার ভাঙার শপথ’ উদযাপন, নারী পক্ষের উদ্যোগে বিকাল সাড়ে চার টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঘোষণা পাঠ, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় মহিলাধারা সকাল ১০ টায় তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে ‘নারীদের অধিকার রক্ষার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা, বিপ্লবী নারী সংহতি’র উদ্যোগে বিকাল পাঁচ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ ও মশাল মিছিল।