সোনারগাঁওয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী ও বিক্ষুব্ধ গ্রামবাসী হামলা চালিয়ে প্রকাশ্য দিবালোকে আবুল হাসনাত নামের এক শীর্ষ সন্ত্রাসীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা করেছে। গতকাল দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসনাতকে উদ্ধারের চেষ্টা করলে বিক্ষুদ্ধরা বাঁধা সৃষ্টি করে। পরে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে হাসনাতকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিত্সক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাসনাতকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রতিপক্ষের লোকজন ও বিক্ষুব্ধ গ্রামবাসী বাঁধা সৃষ্টি করলে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আহত হাসনাতকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।