সীতাকুণ্ডে শিবিরের আস্তানায় অস্ত্র-গুলি-পেট্রোল বোমা

 
চট্টগ্রামের বাঁশখালীর পর এবার সীতাকুণ্ডের একটি দুর্গম পাহাড় থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সীতাকুণ্ড উপজেলা পৌরসদরের ইয়াকুবনগর এলাকা থেকে তিনি শিবিরকর্মীকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়ি এলাকায় শিবিরের আস্তানায় অভিযান চালিয়ে ৭০টি পেট্রোল বোমা, ৫০টি ককটেল, চারটি এলজি ও কয়েক রাউন্ড গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশ গ্রেফতারকৃতদের নাম জানায়নি।