নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গ্রুপ বোকো হারাম ইসলামি স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। এক অডিও বিবৃতিতে এই তথ্য জানানো হয় বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, অডিও বার্তাটি বোকো হারামের টুইটারে পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দলটির নেতা আবু বকর শেকাউ এই বক্তব্য দিয়েছেন। যদিও এই বার্তাটি এখনো পরীক্ষা করা হয়নি।
অডিও বার্তায় বলা হয়, ‘আমরা খেলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করলাম। শুনবো ও মান্য করবো কঠিন এবং সমৃদ্ধির সময়ে।’ এসময় সকল মুসলমানকে খেলাফতের প্রতি আনুগত্য প্রকাশ করকে আহ্বান জানানো হয়।
২০০৯ সালে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক অনুশাসনের প্রচারণা চালাচ্ছে বোকো হারাম। এই সংগঠন আল-কায়েদার সাথে সম্পর্কিত বলে ধারণা করা হতো।