কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি সোমবার

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশের বিরুদ্ধে জামায়াত নেতা এম কামারুজ্জামানের রিভিউ পিটিশিনের শুনানির জন্য সোমবার ধার্য করা হয়েছে। রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, কামারুজাম্মানের রিভিউ আবেদন আগামীকাল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।
এর আগে রিভিউি পিটিশনের ওপর শুনানি দিন ধার্যের জন্য  রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গত বৃহস্পতিবার ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশিন দায়ের করেছিলেন কামারুজ্জামান। ঐ দিনই রাষ্ট্রপক্ষ শুনানির জন্য আবেদন করলে আজ চেম্বার জজের কার্য তালিকায় আসলে আদালত তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।