খালেদা জিয়ার আবেদনের ওপর রায় ১৫ মার্চ

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের রায়ের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে গত বৃহস্পতিবার শুনানি শেষে মামলা বাতিল প্রশ্নে রুলের রায়ের জন্য ১০ মার্চ দিন ধার্য করেন। আজ রায় ঘোষণার দিন পিছিয়ে ১৫ মার্চ করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক)  দায়ের করা মামলাটি  বাতিল চেয়ে খালেদা জিয়া আবেদন করলে হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন। রুলে , মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়।