রংপুরের মিঠাপুকুরে যানবাহন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আলতাফ হোসেন (৪০), আব্দুল জলিল (৬০), ওয়াজেদ আলী (৫৮), রবিউল ইসলাম রুবেল (২৯), ইকবাল হোসেন (২৯), খোরশেদ আলম (৩২), বাবুল হোসেন (২৮), মাহবুব হোসেন (২৯), বজলুর রশিদ, রিয়াদুল আলম শাওন (২৬), আশরাফুল ইসলাম (২৬), হাবিবুর রহমান (৫০), শামীম (২৪), রঞ্জু (২৫), রিপুল (১৮), ময়নুল (২৬)। এ
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুয়ায়ুন কবীর জানান, গ্রেফতাকৃতদের মধ্যে বেশ কয়েকজন জামায়াত-শিবিরের রাজনীতির যুক্ত। তারা শুক্রবার সন্ধায় ককটেল ফাঁটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিলেন। আটককৃতদের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮/১০ জনের একদল যুবক হঠাৎ উপজেলা সদরের হামিদ মার্কেটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে পেট্রোল ঢেলে যানবাহন লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ উপজেলা সদরের আশপাশের গ্রামে অভিযান চালায়।