দগ্ধ হওয়ার ১৭ দিন পর মারা গেলেন চট্টগ্রামের সুভাষ চন্দ্র সোম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে সুভাষ মারা যান।
গত ১৮ ফেব্রুয়ারি রাত চট্টগ্রাম নগরীর টাইগার পাসে পে্রেটাল বোমা হামলায় দগ্ধ হন সুভাষসহ সাতজন। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেলে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুভাষের শ্বাসনালীসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।