সাঙ্গাকারার হ্যাটট্রিক সেঞ্চুরি

 
হ্যাটট্রিক সেঞ্চুরি করলেন কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ড ও বাংলাদেশের পর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শতক হাঁকিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ব্যাটসম্যান। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ব্যাট করছিলেন।
 
রবিবার ‘এ’ গ্রুপের খেলায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৭৬/৯ রান। ৫৩ বল মোকাবেলা করে ১০২ রান করেন ম্যাক্সওয়েল।  শ্রীলঙ্কা ৬৪ রানে পরাজিত হয় ম্যাচটিতে।