খড়ের গাদায় ৯টি পেট্রোল বোমা-৩টি ককটেল

ঘাটাইল  উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামে হেলাল উদ্দিনের  খড়ের গাদা থেকে রবিবার সকালে ৯টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।  
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাকসুদুল আলম ও এলাকাবাসী জানান, সকালে  উপজেলার ধলপাড়া ইউনিয়নের ফুলমালীল চালা গ্রামের করিমগজ্ঞ এলাকার ধলাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিনের বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে যায় তার ভাই আবু সাইদ। এ সময় তিনি খড়ের গাদায় লুকানো অবস্থায় একটি কার্টুন দেখতে পান। তিনি এলকাবাসীকে ডেকে কার্টুনটি খুললে তার ভিতর লুকানো ৯টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল দেখতে পান। পরে বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে অবহিত করলে সাগড়দীঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইদুর রহমান ঘটনাস্খলে পৌঁচ্ছে ৯টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল উদ্ধার করে নিয়ে আসে।  এ ঘটনায়  পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
ধলাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হামিদ জানান হেলাল উদ্দিন তার কমিটির একজন সদস্য।